
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়ার সহকারি সচিব আমিন শরীফ সুপন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আরিফুন্নাহার রিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বাসাইল প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মাহমুদুল হাসান প্রমুখ। পরে মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরআগে দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বাসাইল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি সম্মান জানান।
বাসাইলসংবাদ, ২১ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




