
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুুর্ঘটনায় আকাশ মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বাহাতৈর এলাকায় হাইড ফিড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মন্ডল উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা গ্রামের অমল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আকাশ মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বাসাইল থেকে বটতলার দিকে যাচ্ছিল। তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা লাগে। এসময় সিএনজিচালিত অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। আর মোটরসাইকেলটি সড়কে পড়ে গিয়ে আকাশ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






