
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুবাই ফেরত এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ অভিযান পরিচালনা করেন। ওই প্রবাসী উপজেলার কাঞ্চনপুর ছনকাপাড়া গ্রামের বাসিন্দা।

আশরাফুন নাহার বলেন, ‘ওই প্রবাসী গত ১৬ মার্চ দুবাই থেকে দেখে দেশে ফিরেন। তিনি সরকারী নির্দেশনা অমান্য করে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




