
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে এসময় বাসাইল পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, নাজমুল হুদা খান বাহাদুর, রতন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা রাজিকসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




