
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দ্বিতীয় বারের মতো গৌরাঙ্গ মোহন সরকার সভাপতি ও কৃষিবিদ সুনীল রায় স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানটির উদ্বোধক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সুভাষ চন্দ্র সাহা, বিশিষ্ট শিল্পপতি দিলিপ কুমার সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার আরিফু্জ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে আজাদ খানশুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার (ঝন্টু)।
বাসাইলসংবাদ/ ২৯ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




