
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার কলিয়া ও গুল্ল্যা গ্রামে শতাধিক গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় ঠিকানার সদস্য ডা. আমিনুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক তাবাচ্ছুম তৃপ্তি, সদস্য বাদশা মিয়া, সজিব মিয়া, রামিম আহমেদ, আরিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৭ সালে ঠিকানা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। ঠিকানার ছাগল বিতরণ কার্যক্রমের মাধ্যমে অনেক নারীই ইতোমধ্যে স্বাবলম্বী হয়ে সচ্ছল জীবনযাপন করছেন। চলতি বছরের ২ আগস্ট সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রুমেল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও ঠিকানার কার্যক্রম চলমান রয়েছে।
বাসাইলসংবাদ, ১২ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






