
নিজস্ব প্রতিবেদক : ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব প্রমুখ।
এরপর উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয়বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। মহড়ায় বিভিন্ন পর্যায়ের দুর্ঘটনা এবং উদ্ধার কাজে সহায়তা কিভাবে করা যায় তা ফুটিয়ে তোলা হয়।
বাসাইলসংবাদ, ১১ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




