
নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল মোমেন জমাদারের মেয়ে ফারজানা আক্তার মীমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী নীলনগর এলাকার আখতার হোসেনের ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার আসিফ আদনান আহমেদ খায়রুলের সঙ্গে তার বিয়ে হয়। ওইদিন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল মোমেন জমাদারের গ্রামের বাড়ি উপজেলার কাশিল ইউনিয়নের বাহাতৈর এলাকা থেকে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে মেয়েকে বরের হাতে তুলে দেন। ওইদিন তিনি প্রায় ৩ হাজার মানুষকে দাওয়াত করেন। অনুষ্ঠানে ৮টি গরু, ৪২টি খাসি ও ১ হাজার ৫শ’টি মুরগী জবাই করে অতিথিদের খাওয়ানো হয়।


ফারজানা আক্তার মীম ও আসিফ আদনান আহমেদ খায়রুল
ফারজানা আক্তার মীম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যায়নরত।
আলহাজ আব্দুল মোমেন জমাদার ‘জমাদার গ্রুপ’-এর ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও তার রয়েছে Nur Mohammad properties ltd, jabader jndustrial Houseing ltd, jamader fashin ltd, Mim Traders ltd, Mim Chemicals ltd|
তিনি অসহায় মানুষদের দীর্ঘদিন ধরে আর্থিকভাবে সহযোগীতা করে যাচ্ছেন। করোনাকালীন সময়েও বাহাতৈর গ্রামের প্রতিটি পরিবারে তিনি আর্থিক সহায়তা করেছেন। তিনি এখন মানুষের কাছে দানবীর হিসেবে পরিচিতি পেয়েছেন।
বাসাইলসংবাদ/ ২৭ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




