
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রথমে দ্বিতীয় ডোজ নিয়ে উদ্বোধন করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। পরে পর্যাক্রমে মোট ৯৫জন করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
বাসাইলসংবাদ/ ০৮ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




