
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ঐতিহাসিক ‘৭ মার্চ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন-উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা, বাসাইল থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । পুষ্পস্তবক শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভ ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম খান প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৭ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






