
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে চীন, ইতালি, সৌদি, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ ফেরত ১৩৪জন ব্যক্তি এখনও হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে না থেকে তারা পালিয়ে বেড়াচ্ছেন। ফলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হচ্ছে না। এদিকে আজ বুধবার (২৫ মার্চ) পর্যন্ত ৯১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পালিয়ে বেড়ানো প্রবাসফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।

এদিকে করোনার প্রাদর্ভাব ঠেকাতে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। খাবার, কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘চলতি মাসের ৯ মার্চ থেকে এ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ২২৫জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ৯১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি প্রবাস ফেরতদের দ্রুত হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।’
…বাসাইলসংবাদ/২৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




