
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় চারজন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ জন্য সরকার দেশের ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সরকারি বাসভবনে চারজন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য পাহারায় রয়েছে। তবে ইউএনও ওয়াহিদা খানমের ওপর মামলার ঘটনার পরেরদিন থেকেই স্থানীয় আনসার সদস্যরা ইউএনও’র বাসভবনে পারাহায় ছিল।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ বলেন, ‘রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ইউএনও’র নিরাপত্তায় বাসভবনে চারজন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য ডিউটি করছে। এরআগে গত ২ সেপ্টেম্বর থেকে স্থানীয় চারজন আনসার সদস্য ইউএনও’র বাসভবনে পাহারায় ছিল।’
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘দেশের সকল ইউএনওরাই সব সময় আতঙ্কে থাকে। তারপর আবার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আরও আতঙ্ক বেড়ে গেছে। আমাদের নিরাপত্তার বিষয়ে আগে থেকেই দাবি ছিল। এখন সেটি বাস্তবায়ন হল। শারীরিক ও বাসভবনে নিরাপত্তায় এখন চারজন আনসার সদস্য দেয়া হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০৭ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




