
নিজস্ব প্রতিবেদক : ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যুবলীগ নেতা শাহআলম সাজুর পক্ষে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শাহআলম সাজুর পক্ষে তার সমর্থকরা শোডাউনটি করে। এসময় দুই শতাধিক মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা এবং অর্ধশতাধিক পিকআপভ্যান নিয়ে পুরো ইউনিয়নে শোডাউনটি অনুষ্ঠিত হয়। এসময় তার সমর্থকরা বিভিন্ন শ্লোগানে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানান।

তার সমর্থকদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে শাহআলম সাজু তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দেশরতত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে বুকে লালন করে আজ যুবলীগের রাজনীতির মাধ্যমে এলাকাবাসীর সেবা করে যাচ্ছি। আর এসব কারনে কাউলজানীবাসী আমাকে নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য সমর্থন ও সাহস যুগিয়েছেন।
তিনি আরও বলেন, সর্বোপরি বাসাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও আমাকে কাউলজানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিয়ত প্রেরণা যুগিয়েছেন। তাই আমি দলীয় মনোনয়নের প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে কাউলজানীবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমার বিশ^াস।
বাসাইলসংবাদ/ ০৩ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




