
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের প্রধানদাতা সদস্য আব্দুল মালেক মিঞার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের পক্ষ থেকে শনিবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় এক স্মরণসভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মশিউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (আর্থিক বিভাগ) আমিন শরীফ সুপন। এছাড়া বক্তব্য রাখেন অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির সুজন, প্রভাষক ভজন কুমার, প্রভাষক সফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, কর্মচারি শিক্ষার্থীবৃন্দ। স্মরণসভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক শামছুল আলম খান।
উল্লেখ্য, আব্দুল মালেক মিঞা ১৯৪৯ সালের ১৪ আগস্ট বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জনগ্রহণ করেন। তিনি ২০১৮ সালের ৯ এপ্রিল ইন্তেকাল করেন। তিনি বাসাইল-সখীপুর আসনে এমপি পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




