
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলায় একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। শনিবার (১৯ আগস্ট ) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া পাকা সড়ক-বাদশাখালী ব্রিজ ভায়া আজাদ তালুকদারের বাড়ি পর্যন্ত ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৯০০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

ঢাকা বিভাগ প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই কাজের উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ তালুকদার, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সাজেদুল আলম, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৯ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




