
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদরাসার জমিদাতা ফজিলাতুন নেছার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদরাসার শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন মাদরাসাটির সুপার সোলাইমান খান, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান, মাদরাসাটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মন্টু, সাবেক সভাপতি মো. হারুন, বাসাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা সুলতানা হ্যাপী, আবুবকর মাস্টার প্রমুখ। এছাড়াও মাদসারাটির শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন স্তরের লোকজনও শোকসভায় অংশ নেন।
বাসাইলসংবাদ, ২৭ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




