
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গ্রামবাসীদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলকী ইউনিয়নের নুন্দা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সর্বস্তরের হাজারো মানুষের সমাগম ঘটে। রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি-মাল্লাদের সুর-চিৎকার সব মিলিয়ে নুন্দা বিলে বইছিল উৎসবের আমেজ। নৌকা বাইচটি শুরু হলে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় নৌকাযোগে ঘুরে ঘুরে প্রতিযোগিতা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান। অনুষ্ঠানে ফুলকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ এরশাদ আলী খান মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, আওয়ামীলীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. করিম তালুকদার প্রমুখ।

প্রতিযোগিতা উপভোগ করছেন দর্শনার্থীরা
প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রায় ২০টিরও বেশি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে সিপাই গ্রুপে ভূঞাপুরের জামাল উদ্দিনের মানিক তরী প্রথম, ভূঞাপুরের শাহজাহান তালুকদারের হিরার তরী দ্বিতীয় ও ফুলকী দক্ষিণপাড়ার রুমেজ মেম্বারের ফুলের তরী তৃতীয় স্থান অধিকার করে।

অতিথিরা মঞ্চে বসে প্রতিযোগিতা উপভোগ করছেন
খেলনা গ্রুগে উপজেলার নথখোলা এলাকার আদর্শ তরী প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে গত দুই বছর ধরে গ্রামবাসীদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে।
বাসাইলসংবাদ/একে




