
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে ময়থা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, বাসাইল-সখীপুরের সাবেক সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিনী কহিনুর জোয়াহের, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, ফুলকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা একে আজাদ খানশুর, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, উপজেলা আওয়ামীলী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির খানসহ ফুলকি ইউনিয়নের কাউন্সিলর ডেলিগেটসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
এদিন সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পাঁচজন সভাপতি ও নয়জন সাধারন সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল করিম তালুকদারকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাষ্টারকে সাধারণ সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়।
বাসাইলসংবাদ/ ২৫ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




