
নিজস্ব প্রতিবেদক : ফারাক্কা লংমার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের টাঙ্গাইলের নেতাকর্মীরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রবিবার (১৬ মে) সকালে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির বেশ কিছু নেতাকর্মী ফারাক্কা লংমার্চ নিয়ে আলোচনা করেন এবং পানির ন্যায্য অধিকার দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলিফ, যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।
ফারাক্কা লংমার্চ ১৯৭৬ সংগঠিত ও পরিচালিত হয়েছিল ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার জল অপসারণের মাধ্যমে পদ্মা নদী জলশূন্য করে ফেলার বিরূদ্ধে। বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এই প্রতিবাদী পদযাত্রার আহবান করেন।
১৯৭৫ খ্রিস্টাব্দের ২১শে এপ্রিল এই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এইরই প্রেক্ষাপটে ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৬ই মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখী এই অভিযাত্রা শুরু করা হয়।
এই যাত্রায় ছিল পানির ন্যায্য হিস্যার প্রথম আন্দোলন। এই ঐতিহাসিক আন্দোলনের দিবসকে স্মরণ করতে প্রতি বছর ১৬ই মে দিবসটি পালন করে আসছে।
বাসাইলসংবাদ/ ১৬ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




