
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি হনুমানটি মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ জুন) বিরল প্রজাতির হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিলো।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে বিকেলে ডুবাইল এলাকায় গিয়ে ওই হনুমানটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। রাত ৯ টায় বিভাগীয় বনকর্মকর্তার অনুমতিতে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগে হঠাৎ করেই ডুবাইল এলাকায় মামুন মিয়ার বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ভীড় করতে থাকে বাড়িটিতে। কেউ কেউ কলা, পাউরুটিও খেতে দেয় এই প্রানীটিকে। গত ৭ জুন (সোমবার) হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এসময় একটি কুকুর প্রাণীটির পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে প্রাণীটি। তারা প্রাণীটির ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিয়েছে। এরপর থেকে দুইদিন (মঙ্গলবার এবং বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোন সহায়তা পায়নি এলাকাবাসী। এরমধ্যে বুধবার (৮ জুন) সকালে বৃষ্টিতে ভিজে প্রাণীটি আরো অসুস্থ্য হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন সেটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়। খবর পেয়ে বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ওই প্রাণিটি উদ্ধার করে।
বাসাইলসংবাদ/ ১০ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




