
নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়।

আজ রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি ভালো আছি। আজকে আমি ২০০ মিলি প্লাজমা নিয়েছি।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘আমার হাসপাতালে যাওয়ার দরকার নাই। তাই যাব না। আসলে আমার চিকিৎসা হলো আমাকে বাসায় থাকতে হবে। আমাকে হাসপাতালে ডায়ালাইসিস করতে হবে, আর এটা (বাসায় থেকে করোনার চিকিৎসা গ্রহণ) করতে হবে।’
…বাসাইলসংবাদ/ ২৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




