
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌর শহরের থানা পাড়া এলাকার ইলেকট্রিক মিস্ত্রি বাঁধন মিয়া। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিদিন আট থেকে দশজন মানসিক ভারসাম্যহীনদের দুপুরবেলা খাবার খাওয়ান তিনি।

মানবিক এই গুণাবলী সম্পর্কে তার কাছে জানতে চাইলে বাঁধন জানান, একটা সময় তিনি অনেক অভাবগ্রস্থ ছিলেন। না খেয়ে দিন পার করতেন। ক্ষুধার যন্ত্রণা অবলোকন করেছেন হারে হারে, এখন তিনি স্বচ্ছল, তাই শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে ঘুরে নিঃস্ব মানসিক ভারসাম্যহীনদের সাধ্যমত খাবার খাওয়ানোর চেষ্টা করেন।
রেজিস্ট্রি পাড়ার বাদল আহমেদ বলেন, পথের ধারে বয়স্ক মানসিক ভারসাম্যহীনদের প্রতিদিন দুপুরে খাবার খাওয়াতে দেখি একটি ছেলেকে। শুনেছি সে শহরের পথের মানসিক ভারসাম্যহীনদের খাবার খাওয়ান । বিষয়টি আমার খুব ভালো লেগেছে।
বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




