
ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর করা জোড়া গোলে নতুন বছরের শুরুটা দারুণ করলো জুভেন্তাস। সেইসঙ্গে কিংবদন্তি পেলের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন রোনালদো। পেলের ৭৫৭ গোলকে টপকে রোনালদোর গোল সংখ্যা এখন দাঁড়াল ৭৫৮টি। আজ সোমবার ডেইলি মেইলের প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন পর্তৃগিজ এই তারকা। সামনে শুধু রয়েছেন অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান। তার গোল ৭৫৯টি। আর ৭৪২ গোল করে তালিকায় চার নম্বরে রয়েছেন লিওনেল মেসি।
গতকাল রোববার রাতে রোনালদোর জোড়া গোলে নিজেদের মাঠে ৪-১ গোলে উদিনেজেকে বিধ্বস্ত করে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন ফেডেরিকো চিয়েসা ও পাওলো দিবালা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে সাতটি জিতে ও ছটিতে ড্র করে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বসলো জুভেন্তাস।
উদিনেজেকের ম্যাচটিতে প্রথম গোল করে পেলেকে ছুঁয়ে ফেলেন রোনালদো। এরপর দ্বিতীয় গোল করে ফুটবল সম্রাট পেলেকে টপকে যান এই বিশ্ব ফুটবল তারকা।

উদিনেজের বিরুদ্ধে জোড়া গোল করায় দেশ ও ক্লাব মিলিয়ে ৭৫৮টি গোলের মালিক হলেন রোনালদো। আর একটি মাত্র গোল করলেই চেক প্রজাতন্ত্রের আইকন জেসেফ বিসকেনকে ছাড়িয়ে সর্বাধিক গোল করার মালিক হবেন তিনি।
বাসাইলসংবাদ/ ০৪ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




