
ক্রীড়া ডেস্ক : ইউকি নাগাসাতো একজন নারী ফুটবলার। তিনি খেলবেন পুরুষদের দলে। ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি পেশাদার পুরুষ ফুটবল ক্লাবে খেলবেন।

হায়াবুসা ইলেভেন পুরুষ ফুটবল ক্লাব। তাদের হয়ে মাঠে নামবেন জাপানি স্ট্রাইকার নাগাসাতো। তার ক্লাব শিকাগো রেড স্টার্স এক বছরের জন্য তাকে ধারে খেলতে পাঠিয়েছে হায়াবুসা ক্লাবে।
২০১১ নারী বিশ্বকাপ ও ২০১২ লন্ডন অলিম্পিকে দেশের হয়ে রুপা জেতা নাগাসাতো প্রথম নারী ফুটবলার হিসেবে জাপানে কোনো পুরুষ দলের পক্ষে খেলবেন।
ইতিহাসের অংশ হতে যাওয়া ৩৩ বছর বয়সী নাগাসাতো হায়াবুসা ইলেভেনের সঙ্গে চুক্তি করার পর বলেন, ‘আমার পারফরম্যান্স এবং অবস্থান যতই বয়স বাড়ছে ততই উন্নতি হচ্ছে। আমি এই চ্যালেঞ্জ নেয়ার জন্য মুখিয়ে আছি।’
বাসাইলসংবাদ/ ১২ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




