
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ চত্বর থেকে শনিবার সকাল ১০টায় বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীটি পৌর এলাকার বিভিন্ন গুরুদ্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হবে। বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে ফুলকী ইউনিয়ন একাদশ বনাম কাঞ্চনপুর ইউনিয়ন একাদশে প্রীতি ফুলবল ম্যাচ।

সন্ধ্যা ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৫ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




