
ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ানে দ্বিতীয় ম্যাচে নেইমার ফিরলেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

রোববার রাদে মার্সেইয়ের কাছে ০-১ গোলে হেরেছে তারা। তবে এই হারকেও ছাপিয়ে গেছে নেইমারসহ ওই ম্যাচে ৫ লালকার্ডের বিষয়টি।
লালকার্ড পেয়ে মার্সেইয়ের গনজালেসের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণের গুরুতর অভিযোগ আনেন নেইমার।
মাঠ ছাড়ার সময় চতুর্থ ম্যাচ অফিসিয়ালের কাছে নেইমার এই অভিযোগ করেন। এতেই খেদ মেটেনি নেইমারের।
ম্যাচশেষে গনজালেসকে উদ্দেশ্য করে নেইমার টুইটারে লিখেছেন– ‘আমার একটাই আফসোস, ওকে কেন চড় মারলাম না। গনজালেস আমাকে বানর ও শূকরছানা বলে গালি দিয়েছে, এটির কী হবে? আমি দেখতে চাই এটির কী বিচার হয়।’
এদিকে নিজের ওপর এমন সব গুরুতর অভিযোগের সবই অস্বীকার করেছেন গনজালেস।
ম্যাচে কোনোরকম বর্ণবাদী আক্রমণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মার্সেই ডিফেন্ডার।
বাসাইলসংবাদ/ ১৪ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




