
নিউজ ডেস্ক : মাদারীপুরে এক নারী পুলিশ কর্মকর্তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে গেছে রনবীর নামে এক যুবক। এ ঘটনায় সদর থানায় উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) তনিমা বাড়ৈয়ের গলার অর্ধেক কেটে গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ডিউটি শেষে থানা থেকে পুলিশ লাইনে যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হয়।
রাস্তার পাশে আহত অবস্থায় এসআই তনিমাকে দেখে স্থানীয় এক রিকশাচালক পুলিশকে খবর দেয়। পুলিশ সদস্যরা এসে তাদের সহকর্মীকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তনিমাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর থানায় পিএসআই হিসেবে কর্মরত অনিম বাড়ৈর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। হামলাকারী রনবীরের বাড়ি বগুড়ায। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলাকারীর ছুরিকাঘাতে সদর থানায় শিক্ষানবিশ এসআই তনিমা বাড়ৈর গলার প্রায় অর্ধেক কেটে গেছে।’
…বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




