
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত লুকিমুদ্দিন লোকমান (৪৮) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লুকিমুদ্দিন লোকমান ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, ‘জেলার মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় চলতি বছরের ৫ মার্চ অভিযুক্ত আসামি লোকমানকে আদালত মৃত্যুদ-ের আদেশ দেন। মামলার পর থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতরা করা হয়।’
পুলিশ জানায়, জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যার ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় ২০১৩ সালে হত্যা মামলা দায়ের করে। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে পুলিশ। তখন বেরিয়ে আসে আওয়াল হত্যার ”াঞ্চল্যকর তথ্য। বাবাকে হত্যার করতে তিনজন খুনিকে তিন লাশ টাকা দিয়ে চুক্তি করে সে। চুক্তি অনুযায়ী লুকিমুদ্দিন লোকমানসহ তিনজন এ হত্যাকা-ে অংশ নেয়। তদন্ত সাপেক্ষে মির্জাপুর থানার তৎকালীন এসআই শ্যামল দত্ত বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বাসাইলসংবাদ/ ২৫ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




