
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে আরও ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫জনে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ১৯জন।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে রবিবার সকালে নতুন করে ৩জনের পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেহেবুবা আক্তার নামে ১জন নারী চিকিৎসক রয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এছাড়া উপজেলার দুয়াজানীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সদর বাজারের কাকলী স্টোরের পরিচালক নিহির সাহার ছেলে মনা সাহা দোকান পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে এসে তার স্ত্রী লাকী সাহা করোনায় আক্রান্ত হন। তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
…বাসাইলসংবাদ/ ২১ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




