
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর ॥ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ১০৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৭ জানুয়ারী) দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়াম।

ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা, বিদ্যালয়ে প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স, ফরিদা বেগম টুলটুল, সোহেলা রানা, নূর আজিম দিদার, আরশেদ আলী, মিজানুর রহমান প্রমুখ।
…বাসাইলসংবাদ/২৭ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




