
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর ॥ “সমাজসেবায় দেশ গড়ি ,সামাজিক নিরাপত্তা করি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিস আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা মন্ডল, সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/০২ জানুয়ারি/একেবি




