
নিউজ ডেস্ক : কোটির ঘর ছুঁই ছুঁই করছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকনের ‘চ্যাংড়া বন্ধুয়া’। উচ্ছ্বসিত অংকন নতুন গান নিয়ে আসছেন শিগগিরই। করোনা পরিস্থিতির মধ্যেই চলছে রেকর্ডিংসহ যাবতীয় আয়োজন।

অংকন জানান, দ্রুতই ধ্রুব মিউজিক থেকে আসছে নতুন গান ‘তৃষ্ণা’। তারেক আনন্দ এর লেখা গানটি ডিরেকশন দিয়েছেন ভিকি জায়েদ। সুর করেছেন হৃদয় হাসিন। এছাড়া কাঙাল মুরাদ এর লেখা ‘শ্যাম কলঙ্ক’ এর ভিডিও শেষ হয়েছে আগেই। এ গানের মিউজিক করেছেন অভিজিত জিতু। করোনা পরিস্থিতির কারণে এতদিন প্রকাশিত হয়নি গানটি। আসাদ সরকার এর লেখা ‘ভালোবাসা ভালো রবেনা’শিরোনামের গানটি স্টুডিও ভার্সন ভিডিও শেষ হয়েছে। চলতি জুনেই প্রকাশিত হবে গানটি।
এর বাইরে সেজুল হোসেনের লেখা লোকগান এবং প্রবাসী বাংলাদেশী কবি সাহাব এর ৪টি গানের প্রস্তুতি চলছে বলে জানান তরুণ এ শিল্পী ।
করোনা পরিস্থিতির মধ্যেও গান রেকর্ডিং প্রসঙ্গে অংকন বলেন, সাবধানতা অবলম্বন করে স্টুডিওতে ভয়েস দিয়ে এসেছি। কাজ করে গেছি লকডাউনে। কারণ এইটা প্রফেশন, কাজ তো করতেই হবে।
অংকন বলেন, চ্যাংড়া বন্ধুয়া গানটি আরো ইন্সপায়ার করছে নতুন গান দর্শকদের দেওয়ার। চলতি বছরে ৮ টি মৌলিক গান দর্শকদের উপহার দিতে চাই।
আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতার ২০১৫ প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ অনন্যা ইয়াসমিন অংকন। নতুন গান রেকর্ডিং ছাড়াও ব্যস্ত সময় পার করছেন টেলিভিশন প্রোগ্রামে অংশ নিয়ে।
…বাসাইলসংবাদ/ ০২ জুন, ২০২০ /এমএসএইচ
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




