
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও চারজন। বুধবার (৫ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)।
ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস ও মধুপুরগামী অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় অটোরিকশার যাত্রী দুইজন ঘটনাস্থলেই মারা যান। এসময় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ, ০৫ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




