
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বনামধন্য ইংরেজী জাতীয় দৈনিক নিউ এইজ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক হাবিব খানের পিতা সরফরাজ আলী খান (অমূল্য) (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ থানাপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।টাঙ্গাইল বেবীস্ট্যান্ড গোরস্থান মসজিদে বাদ মাগরিব জানাজার নামাজ শেষে সেখানে তাঁকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার জন্য সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মরহুম সরফরাজ আলী খান (অমূল্য) ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছিলেন।ব্যক্তি জীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৯ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




