
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ-উল-আজহা উদযাপন করেছে স্থানীয় ৫০টি পরিবার। বুধবার (২৮ জুন) সকালে উপজেলার শশীনাড়া গ্রামের স্থানীয় জামে মসজিদে তারা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান।

ঈমাম আব্দুর রহমান বলেন, সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। এসময় বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, শশীনাড়া একটি ছোট গ্রাম। এই গ্রামে পাঁচ শতাধিক মানুষের বসবাস। এই গ্রামের একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করেন। আমি শুনেছি ১০-১২ বছর ধরে এই গ্রামের ৫০-৬০টি পরিবার ঈদ উদযাপন করে আসছে।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছে।
বাসাইলসংবাদ, ২৮ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




