
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষকশ্রমিক জনতালীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে বুধবার (২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান ফল ঘোষণা করেন।

টিপু গামছা প্রতীকে চার হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট। উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১০ কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, নয় ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাসাইলসংবাদ, ২২ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




