
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর পৌর সভার ত্রিমোহন জেলেপাড়া নামক স্থানে শুক্রবার (৭ অক্টোবর) সকালে ট্রেনে কাটা পড়ে কমলা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত কমলা রানী (৭০) ওই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, কমলা রানী ও তার স্বামী ওই এলাকায় অন্যের বাড়ির আশ্রিতা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেললাইন ধরে হাটেন ও মানুষের ফেলে দেওয়া প্লাটিকের বর্জ্য সংগ্রহ করেন। শুক্রবার ভোরেও প্রতিদিনের মত রেললাইন ধরে হাটছিলেন। এসময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
মির্জাপুর রেল স্টেশনের মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ বাড়ি নিয়ে গেছে।
বাসাইলসংবাদ, ০৭ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




