
বাসাইলসংবাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী রড শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই রড শ্রমিক বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের মৃত মর্ত্তুজ মন্ডলের ছেলে মাজেদুর রহমান (মহর) মন্ডল (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সাইকেলযোগে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী বেপরোয়া একটি ট্রাক স্বজোড়ে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইসাইকেলযোগে মহর মন্ডল বের হয়। পরে ঘারিন্দা বাইপাস সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। ঘাতক ট্রাক দ্রুত ঘটনা¯ল’ ত্যাগ করে পালিয়ে যায়। অসহায় নিরীহ হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার স্ত্রী, এক ছেলে (২২) ও এক মেয়ে (১৩)কে দুঃখের অকুল সাগরে ভাসিয়ে দিয়ে ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।
বাসাইলসংবাদ/একেবি




