
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে টিসিবি’র পণ্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে দুই ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর ও সন্ধ্যায় মির্জাপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র্যাব কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইলে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামের একটি টিসিবি ডিলারের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় অবৈধ্যভাবে টিসিবির পণ্য মজুদের জন্য ডিলার জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
পরে সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্ল্যাতে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে টিসিবির পণ্য মজুদ ও খোলা বাজারে সেটি বিক্রির অভিযোগে মেসার্স আবুল বাশার ট্রেডার্সের মালিক আবুল বাসারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। এসময় গোডাউনে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ২৬৩০ কেজি চাল মজুদের অভিযোগে বাশারের ডিলারশীপ বাতিল, জামানত বাজেয়াপ্ত ও তার বিরদ্ধে মামলা দায়ের করা হয়।
…বাসাইলসংবাদ/ ২৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




