
নিজস্ব প্রতিবেদক : “শিক্ষা মন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানেনা” শ্লোগানে মন্ত্রীর ঘোষণা বয়কট করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে ) টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালন জেলার সাধারন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারনে গত প্রায় দুই বছর যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে শিক্ষা জিবন থেকে ঝড়ে পরছে। বাকী শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। আগামী ১লা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানানো হয়। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
বাসাইলসংবাদ/ ২৭ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




