
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। ১৭ জুলাই দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আটককৃত মাদক কারবারি হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে শাহীন আলম (৪০)।
প্রেস বিফিং থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের (দক্ষিণ) অফিসার ইনচার্জ দেওয়ার হোসেনের দিক নির্দেশনায় এসআই (নি.) নুরুজ্জামানের নেতৃত্বে কালিতাহী উপজেলার সল্লা এলাকায় একটি টেইলার্সের দোকানের ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। পরে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১৭ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




