
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বয়স্ক, বিধবা, অসচ্ছল, প্রতিবন্ধী মাসিক ভাতা দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে উপজলা সমাজসেবা কার্যালয়ের উদ্যাগে এ ভাতা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার ফরহাদ হোসেন, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শরিফ হোসেন, ইউনিয়ন সমাজকর্মী শেফালী খানম, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান -মেম্বার এবং ব্যাংক প্রতিনিধিবৃন্দ।
এসময় বয়স্ক ৯৯৭ জন, প্রতিবন্ধী ২৬৪ জন ও বিধবা ১৯৫ জনকে এ ভাতা দেয়া হয়।
…বাসাইলসংবাদ/ ১৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




