
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চলতি জুলাই মাসের ১৩দিনে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৩জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দুই হজার ৯৯৯জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ১ জুলাই থেকে ১৩ জুলাই সকাল পর্যন্ত এসব মৃত্যু ও রোগী শনাক্ত হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এতথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে- মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষ করে ২৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭০৬ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের। জুলাই মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই ১৩দিনে জেলায় দুই হাজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়াও ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৫২ জন ও উপসর্গ নিয়ে ৫১ জনের মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, ‘বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৯০ জন ও উপসর্গ নিয়ে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকালের চেয়ে আজ রোগির সংখ্যা বেশি।’
বাসাইলসংবাদ/ ১৩ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




