
নিজস্ব প্রতিবেদক : আলোচনা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্মদিন পালন করা হয়েছে। রোববার (২০ মার্চ) বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব ও জেলা শাখার যুগ্মআহ্বায়ক ফকির শাহআলম, যুগ্মআহ্বায়ক এডভোকেট আব্দুল কাদের তুলা, জেলা যুব সংহতির আ. রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক আ. হালিম প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কেককাটা ও হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বাসাইলসংবাদ/ ২২ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




