
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ম্যুরাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন তিন রাস্তার সংযোগ স্থল এর মাঝখানে শেখ রাসেলের ম্যুরাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাসাইলসংবাদ/ ১৮ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




