
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘আমরা সাহায্য করতে চাই ’ এর ৫ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের পশ্চিম আকুর টাকুর কাগমারা ঈদ গা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, জেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
আমরা সাহায্য করতে চাই সংগঠনের সভাপতি আবু তালেব আকন্দ শীতলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ১৯ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




