
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যুব অধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে গত ৩১ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলোয়াত, কেক কাটা, আলোচনা সভা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ ভাসানী কবর জিয়ারত, দোয়া মাহফিল, এতিমখানা ও পথশিশু এবং অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নাসির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল, সদস্য সচিব শামীমুর রহমান সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির ইসলাম, যুগ্ম আহ্বায়ক, মশিউর রহমান, সাইফুল ইসলাম, এনামুল খান, সোহেল রানা, রাফি হাসান, এসএইচ আরিফ, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, কামরুজ্জামান রানা, আতিক হাসান, সাদ্দাম হোসেন, রাসেল মিয়া, ছাত্রনেতা কাওছার, আলিফ, নবাব, ফাহাদুল, আশিফুল নয়ন, আশফাক শরিফ প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব শামীমুর রহমান সাগর বলেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদের পথচলার ১বছর হলেও সারাবিশ্বে এই ১বছরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ যতটা ছড়িয়ে পড়েছে বা মানুষের মনে জায়গা করে নিয়েছে বিগতদিনে অন্যান্য দল তা ৫০ বছরেও পারেনি।
বাসাইলসংবাদ/ ০২ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




