
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মাদক মামলায় দেওয়ান আখতারুজ্জামান ওরফে চপল (৫০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মুধু মিয়া (৬১) নামের আরও এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়া খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দেওয়ান আখতারুজ্জামান টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার বাসিন্দা। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মুধু মিয়াও এনায়েতপুর এলাকার বাসিন্দা। তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল ২০১১ সালের ২০ জুলাই শহরের এনায়েতপুরে দেওয়ান আখতারুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) বিথী চ্যাটার্জী ২০১১ সালের ২০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ছয় জনকে আসামি করা হয়। এর মধ্যে পাঁচ জন সাক্ষ্য দেন। মামলা চলাকালীন সময়ে জামিনে মুক্তি পেয়ে দণ্ডিত দুই জনই পলাতক রয়েছেন।
বাসাইলসংবাদ, ৩১ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




