
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সাইদুর রহমান নামের এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধাবার (২২ জুন) বিকালে জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার রেজা গোলাম মাসুম প্রধান এদণ্ডাদেশ দেন। এরআগে দুপুরে পৌর এলাকার ডিস্টিক গেটস্থ দয়াল ক্লিনিক ও হসপিটালের ৩য় তলা থেকে তাকে আটক করে টাঙ্গাইলের র্যা ব -১২।

রেজা গোলাম মাসুম প্রধান বলেন, ‘দুপুরে র্যা বের একটি টিম অভিযান চালায় ভূয়া সনদধারী ডাক্তারের চেম্বারে। এসময় তাকে আটক করা হয়। পরে তিনি ভূয়া ডাক্তার বলে স্বীকার করেন। তিনি জেলার নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এছাড়া তার আর কোনও শিক্ষাগত যোগ্যতা নেই।’
তিনি আরও বলেন, ‘ তিনি কানের ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। তার নামের শুরুতে ডা.পদবীও ব্যবহার করা হত। তাই তার চেম্বারের সব মালামাল সিভিল সার্জন অফিস থেকে জব্দ করা হয়েছে। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




