
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বহনকারী দুই কিশোরকে আটক করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার নিটোল সিএনজি পাম্পের সামনে থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র্যাব-১২। রবিবার (৩০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান।

আটককৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো. বায়েজিদ (১৬) ও একই গ্রামের বাসিন্দা শাহিন ইসলামের ছেলে সবুজ ইসলাম (১৪)।
এরশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বহনকারী দুই শিশুকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্ধ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছে। এঘটনায় তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় মামলা দায়ের করা করা হয়েছে।
বাসাইলসংবাদ, ৩০ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




